মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচুর, ৪০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে একটি অভিজাত পোশাক বিতানের শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই পোশাক বিতানের বরিশাল শাখা ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে আজ সোমবার দুপুরে ৫ জনের নামোল্লেখ সহ ৪০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাংচুর এবং লুটের অভিযোগ করা হয়েছে। হামলার সময় আটক ৫ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন পোশাক বিতান কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।

গতকাল রবিবার (৭ মার্চ) বিকেলে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডের বিবির পুকুরের উত্তর পাড়ের ঈমান আলী টাওয়ারের ওই পোশাক বিতানের শো রুমে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলছিল। পোশাক বিতানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মুখে মাস্ক এবং বাসন্তি রংয়ের পাঞ্জাবী পড়া মধ্য বয়সী এক ব্যক্তির নেতৃত্বে আকস্মিক অর্ধ শতাধিক তরুন-যুবক শো রুমে প্রবেশ করে।

তারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য ঝুড়িতে ভরে। তাদের আচরণে কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় বিক্রয় কর্মীরা সুশৃঙ্খলভাবে কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করতে বলে।
এসময় ওই তরুন-যুবকরা মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতার নাম বলে পোশাক বিতানের কর্মীদের উপর হামলা-ভাংচুর চালায়। এসময় তারা বিভিন্ন ধরনের পণ্য লুট করে পালিয়ে যায়।

বিক্রয় কর্মীরা ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ৫ জনের মধ্যে কেউ কেউ ছাত্রলীগ নেতাদের সাথে উঠবস করে বলে বিভিন্ন ছবিতে প্রমান পাওয়া যায়। যার প্রমানাদী পুলিশকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পোশাক বিতানের আইটি শাখার সিনিয়র এক্সিকিউটিভ জুনায়েদ হোসাইন।

গ্রেফতার ৫ জন ছাড়াও হামলায় জড়িত অন্যান্যদের সনাক্ত করে কঠোর বিচার দাবি করেছেন পোশাক বিতানের বরিশাল শাখার ইনচার্জ মো. মিরাজুল হক।

এদিকে, প্রকাশ্যে একটি শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী