বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়লো মিয়ানমারের মর্টারশেল

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারের বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছে এপারের বাংলাদেশের অনেক গ্রাম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঘুমধুম সীমান্তের কোনারপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত একটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের ভেতরে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

সীমান্তের চলমান অস্থিরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বুধবার (৩১ জানুয়ারি) তুমব্রু, কোনারপাড়া, ক্যাম্পপাড়া, তুমব্রুবাজারসহ কয়েকটি পাড়া পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন।

তাদের সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সহকারী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজুর রহমান প্রমুখ। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করেন তারা।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সীমান্তের ওপারে গতকাল ১৮টি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন স্থানীয়রা। এ কারণে অনেকে আতঙ্কে আছেন। তবে ভয়ের কোনো কারণ নেই। সীমান্তে ৩৪ বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এ ছাড়া পুলিশ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খবর রাখছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আমরা আতঙ্কে আছি, কখন কী হয় জানি না। বিনা প্রয়োজনে স্থানীয়দের ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।

এদিকে ঘুমধুম বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহল দল বুধবার (৩১ জানুয়ারি) সকালে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের তিনজন উপজাতি নাগরিককে আটকের দুই ঘণ্টা পর পুশব্যাক করেছে। ৩৪ বিজিবির অধীনস্থ সীমান্তের ৩৭ নম্বর পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মগপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। তারা মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা বলে জানা যায়। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান দিয়ে ওই তিনজনকে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারাবিস্তারিত পড়ুন

অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

একটি অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারাবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
  • মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, অগ্রাধিকার পাবেন যারা
  • এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী