বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিবের চিঠি

মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে জাতিসংঘ আশ্বাস দিয়েছিল, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাবেন তারা। মহাসচিব সে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘ মহাসচিব তার অফিসের কার্যক্রমকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সাথে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাকে চিঠি দিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু ও টেকসই পরিকল্পনা গ্রহণের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তার জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে এ চিঠি পাঠান জাতিসংঘ মহাসচিব।

একই রকম সংবাদ সমূহ

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। প্রধানবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু