সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। আর এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ এজন্য যেখানে-সেখানে তিনি এই বার্তা প্রচার করেন, চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন—যেখানেই যাওয়া, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগের আহ্বান করা। আর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে।

সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে নানা বৈঠকে প্রফেসর ইউনূস বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন এবং এই অঞ্চলে আরও বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করবেন।

উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূসের মতে, বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। যদি বিনিয়োগ আসে, তাহলে আমাদের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক পরিমাণে চাকরি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হবে।’

তবে, তিনি সতর্ক করে বলেন, ‘চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরকে আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয়, এটা সবার কাজ। আমাদের সকলের উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়।’

তিনি বলেন, ‘আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। ইতোমধ্যে আমরা আট মাসের মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি, এবং আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই, যাতে আমাদের গল্প পৃথিবীজুড়ে ছড়িয়ে যায়।’

তিনি বলেন, ‘প্রফেসর ইউনুস আরও বলেছেন- বাংলাদেশকে তিনি একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চান। যদি এটি সফল হয়, তাহলে বাংলাদেশের প্রচুর ফ্যাক্টরি গড়ে উঠবে এবং শুধু দেশীয় বাজারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও পণ্য উৎপাদন হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব