বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন ডা.মোস্তাফা শাদমান

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন ডা.মোস্তাফা শাদমান সাকিব।

(১০ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব মাশরাফি বিন মোর্ওজার সাক্ষরিত ১৫৭ জন বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটি তে সদস্য হিসেবে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মাগুরা ১ আসনের এম পি সাকিব আল হাসান,শিবলী সাদিক এম পি,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

অয়ন ওসমান,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ডা.মোস্তাফা শাদমান সাকিব,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি সহ মোট ১৫৭ জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

ডা.মোস্তাফা শাদমান সাকিব চট্টগ্রামে আনোয়ারা থানার মালঘর গ্রাম এলাকার সন্তান।তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,এবং পরবর্তীতে জয়-লেখক এর আমলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক,সামাজিক ও ক্রীড়া নির্বাচন পরিচালনা উপ- কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়ে ছিলেন।বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী