সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও চাপ নেই যাত্রীদের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো।

আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অর্থাৎ সাতদিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের খুব একটা চাপ নেই কাউন্টারগুলোতে। তবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ধারণা আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়বে।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন তারা কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীরা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেনবিস্তারিত পড়ুন

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান