শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিআরটিএ খুলনার পরিচালক কর্তৃক সাতক্ষীরা অফিস পরিদর্শন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগীয় কার্যালয়ের সদ্য যোগদান কারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান কর্তৃক বিআরটিএ সাতক্ষীরা সার্কেল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের দাপ্তরিক কাজের মনিটরিং, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহকদের হয়রানি বন্ধে এবং সেবার মান বৃদ্ধিসহ কাজের স্বচ্ছতা আনতে কার্যালয় পরিদর্শনে আসেন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। পরিদর্শন কালে যারা প্রবেশ করেছে তাদের সাথে কথা বলে আসার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি অফিসের প্রতিটি কাউন্টারের সামনের সেবা প্রত্যাশিদের সাথে কথা বলেন। এ সময় তিনি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষের সেবা প্রদান, অফিস টাইম, কাজের গতিবিধি, সেবা নিতে আসা গ্রাহকদের সাথে আচারণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি প্রতিষ্ঠানটিকে দালালমুক্ত করতে এবং স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনসহ বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানের কর্মকতাদের সাথে মতবিনিময় করেন।

এর আগে বিআরটিএ খুলনার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বিআরটিএ খুলনার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার সাথে পালন করতে হবে। এ সময় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির সহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান