মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

শেখ আমিনুর হোসেন ঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দীন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক গৌরঙ্গ পাল, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কে, এম, মাহাবুব কবির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১১৪ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক