বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির উসকানিতে হেফাজতের তাণ্ডব : ওবায়দুল কাদের

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি।

তিনি বলেন, ‘সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা।’

২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএনপি বলছে ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঐকমত্য প্রকাশ করে বলেন, ‘সেদিনের এবং পরবর্তী ঘটনাবলি দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত। এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি। এই তাণ্ডব লীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।’

বিএনপি হঠাৎ গত মঙ্গলবার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।’

বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এ দেশের জনগণ ভালো করেই জানে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।’

তিনি বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে তাদেরকে জনগণ দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপির নীতি হচ্ছে সরকার যা করবে, ভালোমন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মতো তাই করে যাচ্ছে।’

বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই জনগণের জন্য শুভ।

ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার করেনা আক্রান্ত নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে।

টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়, তাই বিএনপির রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদাননির্ভর তৎপরতায় পূর্ণ বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা