বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নদী খনন, খাল খনন কর্মসূচি এখন শুধু বিএনপির নয়, গোটা দেশের মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনবাসন (প্রথম পর্ব) শীর্ষক প্রকল্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আজ বহু বছর পর নানা বাড়ি আসলাম। এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম, তখন সম্ভবত ১৯৮৪ সালে। এরপর এসেছি আপনাদের নেত্রী মরহুমা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায়। এখন তো শুধু আর নানা বাড়িতে বেড়াতে আসলে হবে না, একটা দায়িত্ব দিয়েছেন। মানুষের জন্য, জনগণের জন্য ও নানা বাড়ির জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে জনগণের কাজ করছে। নদী খনন, খাল খনন এই দেশের জন্য বেশি প্রয়োজন। এই এলাকার মানুষ এতে বেশি উপকৃত হবে। প্রায় ৩৪ হাজার ম্যাট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। এতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। আমরা বলেছিলাম, বিএনপি ক্ষমতায় আসলে আমরা কৃষি ঋণ মওকুফ করব। সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। আজ মা-বোনদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড পেলে সাধারণ মানুষ উপকৃত হবেন। শুধু কৃষি ঋণ মওকুফ করিনি, শুধু খালখনন করে শেষ নয়, আমরা কৃষক ভাইদের মধ্যে কৃষক কার্ড প্রদান করবো।

প্রধানমন্ত্রী আরও বলেন, এদেশে কিছু কিছু দুষ্ট মানুষ অশান্তি করার চেষ্টা করছে। আমরা তা করতে দিব না। কিছু অনাকাঙিক্ষত ঘটনাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির চেষ্টা ছিল। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, তারা তখন মা-বোনদের কী করেছে, তা মুরুব্বিরা দেখেছেন।

তিনি আরও বলেন, গুপ্তরা এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের সময় আমরা দেখেছি তারা টিকিটের নামে মানুষকে বিভ্রান্ত করেছে। প্রিয় মা-বোন ও ভাইয়েরা, আপনারা সমর্থন দিয়েছেন বলে আজ আমরা ক্ষমতায় এসেছি। আজ ফ্যামিলি কার্ড, নদী খনন, খাল খনন ও কৃষক কার্ড শুধু বিএনপির কর্মসূচি নয়, এটা এদেশের মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।বিস্তারিত পড়ুন

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষা বা কোনো ক্ষেত্রে বৈষম্য করা হবে নাবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী