শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির ঘরে ‘চমক’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথা জানান চমক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

লালন মেলাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান চমক

রাজনীতির মাঠে নতুন পদচারণা হলেও নিজের লক্ষ্য ও ভিশন নিয়ে বেশ স্পষ্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার শেষে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও কুষ্টিয়া নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

বিএনপির হয়ে কাজ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চমক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে আপনি কি বিএনপিকে সার্ভ করতে চান কি না। আমি বলেছি হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। তবে আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ ও প্ল্যাটফর্ম দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

নিজের এলাকা কুষ্টিয়াকে একটি সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল হাব হিসেবে উল্লেখ করেন তিনি। লালন মেলাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে চমক বলেন, ‘কুষ্টিয়া একটি কালচারাল হাব, যেখানে লালন মেলা হয় এবং মানুষ সাম্যের গান গায়। আমি গ্লোবালি লালন মেলাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে চাই যেন পৃথিবীর মানুষ অপেক্ষা করবে কবে লালন মেলা হবে।’

আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘পুরো পৃথিবীতে যেমন নানা উৎসব হয়, লালনটাও ওরকম হতে পারে।’

কুষ্টিয়ার ঐতিহ্য ও কাঠামোগত উন্নয়নের বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানান এই মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, ‘কুষ্টিয়ার বিভিন্ন সুন্দর হেরিটেজ জায়গাগুলোকে আমি আরও রিপ্রেজেন্ট করতে চাই এবং কালচারাল হাবটাকে আরও বেশি পেট্রোনাইজ করতে চাই। আমার মনে হয় পটেনশিয়াল এবং এক্সিকিউশনাল জায়গাতে একটা অ্যালাইনমেন্ট দরকার। কুষ্টিয়াতে কাঠামোগতভাবে অনেক পরিবর্তন দরকার, সেগুলোতে আমি কাজ করতে চাই।’

রাজনীতিতে আসার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং জীবনকে দেশের মানুষের জন্য মিনিংফুলি কন্ট্রিবিউট করতে চাই। এটি আমার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম।’

একই রকম সংবাদ সমূহ

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি।বিস্তারিত পড়ুন

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ওবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন