শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলবো: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে। বিএনপি কোথায়? বিএনপি পালিয়ে গেছে, তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে, পল্টনের খাদে পড়ে গেছে একদফা। একদফা, ৩২ দল ও বিএনপি ভুয়া।

শুক্রবার বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এমন নেতা, যে নেতা নির্বাচনি ইশতেহারে বলেন- অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব। এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি। ভুল থেকে শিক্ষা নেবে, ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না। শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারো হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না।

তিনি বলেন, বিএনপি যে ডাক দিয়েছে, তাদের আগুনসন্ত্রাস ভুয়া। খেলা হবে, জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুকন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।

জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী