সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি ভোট কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে: এটিএম আজহার

নির্বাচনে বিএনপি ভোটে কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা নির্বাচনের পর গায়ের জোরে যা খুশি তাই করছেন। তা মেনে নেওয়া হবে না। গণ-ভোটের রায় মেনে নিন। তা না হলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘শহীদ নিজামীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ইশারায় জামায়াতের নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে। এ বিচার কার্যে যে সকল ব্যক্তি ও আইনজীবী, এবং বিচারপতিরা জড়িত তাদের বিচার দাবি করেন তিনি।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, পাবনা-১, আবু তালেব মন্ডল এমপি, পাবনা -৪, নুরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা মোহাম্মদ আলী আছগার এমপি, পাবনা- ৩, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ইকবল হোসেনসহ দলীয় অনেক নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সময় ও পথ পরিষ্কারভাবে জানানোর আহ্বানবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী