শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার ১ লা জানুয়ারি ৪ র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবে সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, সাতক্ষীরা সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য খুরশিদ আলম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,ধুলিহর বিএনপির সভাপতি ও ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, মনিরুল ইসলাম, ইয়াছিন আলী,রুবেল, রিপন, দৈনিক পত্রদূত পত্রিকায় নিজস্ব প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি. এম আমিনুল হক। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বি.ডি.এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, বি.ডি.এফ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাকিম, শিক্ষক ও সাংবাদিক মোঃ মুকুল হোসেন, সাংবাদিক শামীম রেজা, দৈনিক দৃষ্টিপাত ‌পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সাংবাদিক এস এম শরীফুল আলম রানা, আবু সাঈদ, জিয়াউর রহমান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সাংবাদিক এম এম জয়নাল ও মোঃ আল কালাম আবু ওয়াহিদ বাবলু, মুস্তাকিম হোসাইন।

আলোচনা সভায় সকল বক্তারা দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা