শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আসছে নীতিমালা, জাতীয় পে-স্কেলে বেতন-ভাতা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইচ্ছেমতো জনবল নিয়োগ দেওয়ার সুযোগ আর থাকছে না। কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্ধারণ করা হচ্ছে যোগ্যতা। জাতীয় পে-স্কেল অনুযায়ী গ্রেড ও সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-পদোন্নতি অভিন্ন নীতিমালা-২০২২ প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চলতি মাসেই সেটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ইউজিসি থেকে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পদ্ধতিতে জনবল নিয়োগ-পদোন্নতি কার্যক্রম বাস্তবায়নে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এতে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বায়ক ও অন্য সব সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা এরই মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছেন। দফায় দফায় সেটিতে পরিবর্তনও আনা হচ্ছে।

খসড়া নীতিমালায় দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক বিভাগের জন্য একজন কর্মকর্তা, দুজন অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া যাবে। তবে কর্মকর্তা নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর বাইরে কোন পদের জন্য কী ধরনের যোগ্যতা প্রয়োজন হবে সেটিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের টিচিং লোড বা কর্মঘণ্টাও নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদেরও কর্মঘণ্টা নির্ধারণ করা থাকবে।

নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা নবম গ্রেডে যোগদান করবেন। এরপর তিন থেকে চার বছর চাকরি অভিজ্ঞতা অর্জনের পর অষ্টম গ্রেডে, পরবর্তী তিন-চার বছর পর সপ্তম গ্রেডে যাবেন। এভাবে একজন কর্মকর্তা পঞ্চম গ্রেড পর্যন্ত যেতে পারবেন। এর ওপর আর পদোন্নতি দেওয়া যাবে না। অনেক বিশ্ববিদ্যালয়ে এখন এর ব্যত্যয় ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বিশ্বাস বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আন্দোলন কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা আদায় করতে। এ বিষয়ে কোনো গাইডলাইন না থাকায় ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়া হয়। এতে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বৈষম্য তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আর সরকারি অফিসে আরেক ধরনের সুবিধা দেওয়ায় তৈরি হয় জটিলতা।

তিনি বলেন, অষ্টম জাতীয় পে-স্কেল অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-পদোন্নতিতে অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। বিসিএসে যেসব যোগ্যতা প্রয়োজন হয় তারচেয়ে বেশি যোগ্যতা চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে। এটি পরিবর্তন করে যোগদানের ক্ষেত্রে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অভিন্ন নীতিমালা বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ইচ্ছেমতো তাদের সন্তান, আত্মীয় বা পছন্দের প্রার্থী নিয়োগ দেওয়া কমবে। যোগ্যতা না থাকলে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ থাকছে না। আন্দোলন করে আর দাবি আদায়ের প্রয়োজন হবে না। সব বিশ্ববিদ্যালয়ে সুযোগ-সুবিধা অভিন্ন থাকবে। কোথাও ভিন্ন রাখা যাবে না।

তারা জানান, ছয় মাস ধরে এ নীতিমালার কাজ শুরু করা হলেও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দাবি এক ধরনের, ইউজিসি সদ্যদের মত আরেক ধরনের। বড় ধরনের মতভেদ থাকায় এখন পর্যন্ত খসড়া চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি এ সংক্রান্ত সভায় নীতিমালাটি চূড়ান্ত করার কথা থাকলেও সেখানে বড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সেটি সংশোধনের কাজ চলছে।

জানতে চাইলে ইউজিসির আরেক সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, একেক বিশ্ববিদ্যালয়ে একই পদে বিভিন্ন নামে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সেটি ইউনিক পদে রূপান্তরে কাজ করা হচ্ছে। সব বিশ্ববিদ্যালয়ের পদমর্যাদা বিবেচনা করে অষ্টম জাতীয় পে-স্কেলের আলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ-পদোন্নতির অভিন্ন নীতিমালা করা হবে। এটি চূড়ান্ত করতে আরও কয়েকটি সভা প্রয়োজন। সেটি করে তা চূড়ান্তের পর এই নীতিমালা জারি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর