বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের শীর্ষ ১০ ধনী, যত সম্পদ

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি কারা? তারা কত সম্পদের মালিক? এ বিষয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বিশ্বজুড়েই তাদের নিয়ে চলে নানা আয়োজন। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তথ্য তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকী। সেখানে জানানো হয়েছে, এখন তারা কত সম্পদের মালিক।

ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণে ‘রিয়েল টাইম’ বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তথ্য তুলে ধরা হলো। রিয়েল টাইম (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা) বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন-

১. ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার সম্পদের পরিমাণ ২৭০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

২. ল্যারি এলিসন

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ল্যারি এলিসন। মার্কিন ধনকুবের ল্যারি ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

৩. জেফ বেজোস

পৃথিবীর সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জেফ বেজোস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

৪. মার্ক জাকারবার্গ

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও। তার সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

৫. বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি

ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ১৯৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

৬. ওয়ারেন বাফেট

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ষষ্ঠ অবস্থানে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান। তার সম্পদের পরিমাণ ১৪৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৭. ল্যারি পেজ

গুগলের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ল্যারি পেজ শীর্ষ ধনীর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তার সম্পদের পরিমাণ ১৩৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৮. আমানসিও ওরতেগা

স্প্যানিশ ধনকুবের আমানসিও ওরতেগা একজন ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

৯. সের্গেই ব্রিন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের সের্গেই ব্রিন শীর্ষ ধনীর তালিকায় নবম অবস্থানে রয়েছেন। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। মার্কিন ধনকুবের সের্গেইর সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।

১০. স্টিভ বলমার

মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার শীর্ষ ধনীর তালিকায় দশমে রয়েছেন। তিনি বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। বলমার পেশাদার লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক। মার্কিন ধনকুবের বলমার ১২৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক।

সূত্র: ফোর্বস

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী