বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের সবচেয়ে বর্বর সেনাবাহিনী ইসরাইলের: জাতিসংঘ তদন্ত কমিশন

ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরা। যার নেতৃত্ব দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নারী বৃদ্ধ থেকে শুরু করে নিষ্পাপ শিশুরাও। যা নাড়িয়ে দিচ্ছে গোট বিশ্বের মানুষদের। ইসরাইলি সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডকে বিশ্বের সবচেয়ে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের তদন্ত কমিশনের সদস্য ক্রিস সিডোটি।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি বাহিনী ও হামাস যোদ্ধাদের দ্বারা সংঘটিত অপব্যবহারের বিষয়ের তদন্তের ফলাফল উপস্থাপন করেন জাতিসংঘের ওই তদন্ত কমিশনের সদস্য। এসময় বার্তা সংস্থা আল জাজিরাকে তিনি বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী বিশ্বের অন্যতম অপরাধমূলক সেনাবাহিনী।’

এছাড়াও তদন্ত কমিশনের প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারের প্রাক্তন হাইকমিশনার ও দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রাক্তন বিচারক নাভি পিলে ইসরাইলি যুদ্ধাপরাধের মাত্রাকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন তার কমিশন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে ৭ হাজারটি প্রমাণ জমা দিয়েছে। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত থাকার প্রমাণ রয়েছে।

এসব অভিযোগ অবশ্য আমলে নিচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী

বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি ইসরাইল প্রতিরক্ষা বাহিনী হল ‘বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী।’

তবে তার দাবি মানতে নারাজ জাতিসংঘের তদন্ত কমিশন। কমিশনের সদস্য ক্রিস সিডোটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আপনারা উপসংহারে পৌঁছাতে পারেন যে ইসরাইলি সেনাবাহিনী সবচেয়ে অপরাধমূলক সেনাবাহিনীর একটি। মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইল দায়ী। তারা নির্মূল হত্যাযজ্ঞ চালিয়েছে ফিলিস্তিনে। পুরুষ এবং ছেলেদের লক্ষ্য করে লিঙ্গ নিপীড়ন; জোরপূর্বক স্থানান্তর; এবং নির্যাতন এবং অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হয়েছে তাদের ওপর।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬