শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ ও প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র,বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সামাজিক বনায়ন কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, এড. মনির উদ্দিন, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনসহ সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিগন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে গাছের চারা বিতরণ এবং শহরের প্রাণশায়ের খালপাড়ে গাছের চারা রোপন করা হয়।

এসময় বক্তারা বলেন,পরিবেশ রক্ষায় সাতক্ষীরা শহরের পুকুর ভরাট বন্ধ করা দরকার, প্রাণ সায়ের খাল খননে অনিয়মের কারনে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। বড়বাজারে মাছ বাজারের যত ময়লা খালে ফেলানো হচ্ছে সেই কারনে খালে ময়লা পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ রক্ষায় সমন্বিত পরিকল্পনা করা দরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার