বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেদনা বিধূর পরিবেশে তালায় প্রাক্তন প্রধান শিক্ষক এমএ কাসেমের দাফন সম্পন্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:বেদনা বিধূর পরিবেশে তালা শহীদ আলী আহমদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তালা মহিলা কলেজ ও কামেল মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা এম,এ কাসেম (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তালা বিদে স্কুল মাঠে মরহুমর প্রথম জানাজা এবং বেলা ১১ টায় বারুইহাটী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তালা উপজেলার সাবেক নির্বাহী অফিসার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ রেজওয়ান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের পরিচালক শেখ ইমান আলী,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজে ইমামতী করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ষ্ট্রোক জনিত কারণে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে এম,এ কাসেম মারা যান। এদিন দুপুরে তালাস্থ নিজ বাসায় বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

একই রকম সংবাদ সমূহ

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক