বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

রাজধানীর যানজট কমাতে নতুন কৌশল নিতে যাচ্ছে সরকার। গণপরিবহন সুবিধা উন্নত হওয়া করিডোরগুলোতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে চালু করা হবে ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক।

তবে বিশেষজ্ঞদের মতে, আগে শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত না করলে এই উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশের আদলে রাজধানী ঢাকায়ও যানজট শুল্ক চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, যেসব করিডোরে মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও আধুনিক বাসসেবা থাকবে, সেসব এলাকায় প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ডিজিটাল পদ্ধতিতে নির্দিষ্ট শুল্ক আরোপ করা হবে।

বিশ্বের বিভিন্ন শহরে ব্যস্ত সময়ে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে বহু বছর ধরেই চালু রয়েছে কনজেশন চার্জ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে নির্দিষ্ট এলাকায় ব্যক্তিগত গাড়ি প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নেওয়া হয়। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে এবং গণপরিবহনের ব্যবহার বাড়ে।

তবে ঢাকায় এ ব্যবস্থা চালু করা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিকল্প হিসেবে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত না করে ব্যক্তিগত গাড়ির ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে দিলে জনভোগান্তি বাড়তে পারে। এছাড়া অর্থায়ন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, মানুষের সামনে আগে কার্যকর বিকল্প থাকতে হবে। মেট্রোরেলসহ বিভিন্ন ধরনের গণপরিবহনের সক্ষমতা এমন হতে হবে, যাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা সহজেই গণপরিবহনে যেতে পারেন। তিনি ট্রাকের ওপর যানজট শুল্ক আরোপের প্রস্তাবকে ‘প্রহসন’ বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বলছে, রাজধানীকে যানজটমুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সমন্বিত ও শক্তিশালী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার কাজও চলবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, ঢাকা ও আশপাশের এলাকাকে যানজটমুক্ত করতে ২০ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এমআরটি-১ থেকে এমআরটি-৬ পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পর বিশ্বের অন্যান্য দেশের মতো নির্দিষ্ট কিছু করিডোরে ডিজিটাল পদ্ধতিতে যানজট শুল্ক আদায় করা হবে। তবে কোন করিডোরে কত টাকা শুল্ক নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অর্থায়ন ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে ডিটিসিএ।
সুত্র: সময় টিভি

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় উদ্বেগ প্রকাশবিস্তারিত পড়ুন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ওবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা টার্মিনাল হবে কাঁচপুরে
  • নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি
  • বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • এবার শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু