মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংক প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মোঃ আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার অসাদু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের টাকা গ্রহণ করে তাদের একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই প্রতারণার পরিমাণ প্রায় ২৯ লক্ষ ৯০ হাজার টাকা। এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রতারণার সত্যতা নিশ্চিত হলে দন্ডবিধির ৪০৬/৪২০/৪০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটি দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে রুজু করেন জেলা কার্যালয়, খুলনার উপ পরিচালক মোঃ মহসিন আলী। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মামলা নং ৫, তারিখ: ৯ মার্চ ২০২৫।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • ১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ