মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়ভীতি দেখিয়ে লাভ নেই : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে নানা ধরনের আন্দোলনের হুমকি দেয়। এ কথা স্পষ্ট বলে দিতে চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। এই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ হবে না।

শনিবার চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। কর্ণফুলি নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সরকারপ্রধান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে আপনাদের জন্য আমি একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। এটি হলো টানেল। এখন দইজ্জার (চট্টগ্রামের এক অঞ্চলের ভাষায় সাগর বা দরিয়া) তল দিয়ে গাড়ি চলে। দক্ষিণ এশিয়ায় এত বড় টানেল আর নেই। আগামীকাল এই টানেল জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ভোট চুরি করেছিলো বলেই ১৫ই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল।

তিনি বলেন, বিএনপির কাজ হচ্ছে মানুষ খুন করা, লুটপাট করা, দুর্নীতি করা। এতিমের অর্থ আত্মসাৎ মামলার কারাগারে খালেদা জিয়া। আর তার ছেলে তারেক বিদেশে পালিয়ে আছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আর কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছে। দশ ট্রাক অস্ত্র চোরকারবারির সঙ্গে জড়িত। সে কারণে সে সাজাপ্রাপ্ত। একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যাচেষ্টা করেছে। সেই মামলায় সাজাপ্রাপ্ত। এটা তাদের মনে রাখা উচিত।

শেখ হাসিনা বলেন, বিএনপি ভোট চোর, জনগণের অর্থচোর, ওরা খুনি। বিএনপি জামায়ত মানেই হচ্ছে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। আওয়ামী লীগ শান্তিতে ও উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী