বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাইকে খুন করে গুমের চেষ্টা ছোটভাইয়ের, ৯৯৯ ফোন করে লাশ উদ্ধার

নরসিংদীর মাধবদী উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে বড়ভাইকে হত্যার পর মরদেহ পুকুরের নিচে মাটিচাপা দিয়ে গুমের চেষ্টার অভিযোগ উঠেছে তার ছোটভাইয়ের বিরুদ্ধে।

৯৯৯-এ ফোন করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাটি খুঁড়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নরসিংদীর মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের দাইরেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ দাইরেরপাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছেন, গত ২ মার্চ রাতে নিহত সোহাগ নেশাজাতীয় দ্রব্য পান করে বাড়িতে ফিরেন। ওই সময় সোহাগ তার মাকে রাগারাগি ও গালাগাল করছিলেন। একপর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মাকে মারধর করতে থাকেন। এতে তার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে।

পরে ছোটভাইয়ের স্ত্রীকে নিপীড়নের চেষ্টা করেন। এর পর সোহাগের ছোটভাই জহিরুল ক্রিকেট বেট দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের মরদেহ বাড়ির পাশে একটি পুকুরপাড়ে মাটিচাপা দিয়ে মরদেহ গুম করে রাখা হয়।

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। এর পর মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোটভাইয়ের দুই বউকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ গুম করে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ