সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মেঘনা ধনাগোদা নদীর নবুরকান্দির টেম্পু স্টেশন নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার গাজীপুর বাগবাড়ি গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী ও নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।

স্থানীয়রা জানান, মো. ইয়াসিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তারের মধ্যে ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন স্ত্রী ফেরদৌস আক্তারের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং গলাটিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সকালে নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের বড় বোন মনোয়ারা বলেন, আমার ছোট বোনের স্বামীর অন্য মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বোন এ বিষয়ে জানতে পারলে এবং পরকীয়ায় বাধা দেওয়ায় তাকে প্রতিদিন মারধর করত।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে বোনের স্বামী ইয়াসিন মাকে ফোন দিয়ে বলে ফেরদৌসীকে খুঁজে পাচ্ছি না, আপনাদের বাড়িতে গেছে কিনা। আমরা আজ ভোরে তাদের বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে প্রতিবেশীরা জানান, আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।

নিহত ফেরদৌসীর ছেলে মো. আব্দুলাহ জানায়, ভাত খাইতে গেলে আব্বু ও আম্মুর মধ্যে ঝগড়া হয়। পরে আম্মুর গায়ে আগুন দেয় এবং গলাটিপে হত্যা করে। তারপর রাতেই আম্মুকে নদীতে ফেলে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী