বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পেট্রাপোলে আটকা পড়া বাংলাদেশিদের বিক্ষোভ

করোনা মহামারির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বেনোপাল (যশোর) ও পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন কয়েকশ’ বাংলাদেশি। তারা বেনাপোলের ওপাশে পেট্রাপোল সীমান্তে আটকা পড়েছেন।

এতে করে দেশে ফেরার জন্য সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর পেট্রাপোল সীমান্তে বাংলাদেশিরা বিক্ষোভ করেন। তাদের অধিকাংশই মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।

বিক্ষোভকারী বাংলাদেশিরা জানান, তাদের অনেকেরই সোমবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। খরচ চালানোর মতো টাকা তাদের হাতে নেই। তাই তারা দেশে ফেরার জন্য বিক্ষোভ করেন।

কুষ্টিয়া থেকে চিকিৎসা করাতে ভারতে যাওয়া স্বপন কুমার বিশ্বাস বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছি আমরা।

এদিকে বেনাপোল চেকপোস্টেও বেশকিছু বাংলাদেশি ও ভারতীয় আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকের ভিসা শেষের পথে। আবার অনেকের কাছে টাকা নেই।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে। পরবর্তী নির্দেশনা না আসলে ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল