বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবারই দেশটির জন্য একাধিক বিপদসংকেত জারি করে। যার মধ্যে ছিল- পশ্চিমাঞ্চলে তীব্র গরমের সতর্কতা এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

অন্যদিকে, নেপালে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ভারতজুড়ে বর্ষাকাল সাধারণত জুন মাসে দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালজুড়ে ব্যাপক তাপপ্রবাহ লক্ষ করা গেছে। যা প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহেই পূর্বাভাস দিয়েছিল যে, এপ্রিলে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা যাবে। সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং

চীনের শেনজেনে এক জমকালো নৈশভোজের আগে লালগালিচায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছেবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্যবিস্তারিত পড়ুন

  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে