মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা

হজ মৌসুম ঘনিয়ে আসায় পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন।

নিয়ম ভঙ্গ করে হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এদিকে, ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমাও কার্যকর করা হয়েছে। ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন।

এর আগে, ১২ এপ্রিল হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, হজ পালনের জন্য কেবল হজ ভিসাই বৈধ। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা ব্যবহার করে হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা