বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।

লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে নৌকাটিতে থাকা অন্য ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন।

কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন এসব অভিবাসীরা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ