বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চাইছেন? কাদেরকে ফখরুলের প্রশ্ন

‘ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড ভাঙা সম্ভব নয়’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেন, তিনি কি তাহলে ভোট ডাকাতি করে রেকর্ড ভাঙতে চাইছেন?

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে আয়োজিত সভায় ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এ প্রশ্ন তোলেন তিনি।

সে সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। সরকার, পার্লামেন্ট সবই আছে দেশে, শুধু মানুষের কথা বলার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই এখন চরম দুঃসময় চলছে। একদিকে করোনার মহামারি, অন্যদিকে গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র, দাম্ভিকতা, অহংকার ও সাধারণ মানুষকে অবজ্ঞা এখন যেন বিশ্ব রাজনীতির অংশ হয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের সময় গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম গোটা জাতি, কিন্তু নানা কারণে বার বার সেই স্বপ্ন ভেঙে গেছে। স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে, তবু আমরা বুক ফুলিয়ে বলতে পারছি না আমরা স্বাধীন। নতুন বছরে গণতন্ত্র মুক্ত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ২০২০ সালে ৩শ’ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এটি অন্য কেউ করেনি, করেছে সরকারের এজেন্সিগুলো।

অনুষ্ঠানে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী