সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ কবে, জানালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সোমবার তালিকা প্রকাশ করা হবে।’

রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে তা পর্যালোচনা করতে সময় লাগছে।’

ইসি সচিব বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।’

একই রকম সংবাদ সমূহ

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী

দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি
  • গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা: রিজভী
  • হাসিনা ফিরবে না, এটা সবাই বোঝে, শুধু সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি