বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটে জিতেই খুন হলেন বিএনপির কাউন্সিলর

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তারিকুল ইসলাম (৪৫) নামে সদ্য বিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়।

তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, সারাদিন ভোট গ্রহণ শেষে গণনা চলছিল। এর মধ্যে নতুন ভাঙাবাড়ি সেন্টারে ভোটে এগিয়ে ছিল তরিকুল ইসলাম খানের ডালিম মার্কা। অপর কেন্দ্রে শহীদগঞ্জে উট প্রতীকের শাহদৎ হোসেন বুদ্দিন ফলাফল আটকে রেখেছে এমন সংবাদে সেই কেন্দ্রে যান তরিকুল ইসলাম। পরে ফলাফল ঘোষণা দিলে ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল নিয়ে দুই প্রার্থীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী