রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাতে দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. ইউনুস নামে ফেনী মডেল থানার ওসির গাড়ি চালককে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতারের পর রাতে বরখাস্ত করা হয়।

মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ছেলে শহরের একটি দোকানে চাকরি করে। সেই সুবাদে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরস্থ তার বাড়ি যাওয়ার সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছলে তার পথরোধ করে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করা হয়।

পরে একই এলাকার ‘নাইট হোল্ড’ নামে একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করা হয়। এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে বলাৎকার করে এবং চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য মো. ইউনুস ফের নতুন একটি মোবাইল সেট উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার বলাৎকার করা হয় অভিযোগ। পরে ভুক্তভোগী কিশোর উপহারের মোবাইলটি অন্যত্র বিক্রি করে দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে গাড়িচালক পুলিশ সদস্য মো. ইউনুস মোবাইল সেটটি উদ্ধারে চুরি হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে মোবাইল সেটটি পুলিশ উদ্ধার করলে কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানায় বলাৎকারের অভিযোগে একটি মামলা করেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্তপূর্বক সত্যতা পেয়ে আসামি ইউনুসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী