বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটে শুনানি শেষ, আদেশ বুধবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর শুনানি হয়েছে, তবে আদেশ হবে বুধবার।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেয়।

এদিন বাকি থাকা এক আসনে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেল ২১ এপ্রিল এনসিপির জন্য বরাদ্দ দুই আসনে মনোনয়নপত্র জমা দেন মাহমুদা আলম মিতু ও মনিরা শারমিন। সেদিন নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেন দলের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি।

সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় ঝুঁকি জেনে জ্যোতি মনোনয়নপত্র দিলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।

২৩ এপ্রিল রিটার্নিং অফিসার মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন। তবে পরদিন দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মনিরা শারমিন গেল বৃহস্পতিবার হাই কোর্টে রিট আবেদন করেন।

মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন।

এদিকে রিটার্নিং অফিসার জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যান তিনি। পরে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেয়।

এরপর জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার এবং রোববার এ সংক্রান্ত তালিকাও প্রকাশ করা হয়।

হাই কোর্টে মনিরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

মোস্তাফিজুর রহমান খান শুনানিতে বলেন, ‘‘নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত করে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। এই মামলায় তারা এখন শুধু রুল চান যাতে ভবিষ্যতের জন্য একটি ‘গাইডলাইন’ তৈরি হয়।’’

তিনি বলেন, ‘‘যেকোনো বেসরকারি ব্যাংকে তিনি (মনিরা) চাকরি করলে সেই চাকরি ছেড়ে দিয়েই নির্বাচন করতে পারতেন। অথচ সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান হাওয়ায় তিনি বঞ্চিত হচ্ছেন।’’

মনিরা একজন বৈষম্যবিরোধী নেত্রী হয়েও বৈষম্যের শিকার হন বলে মন্তব্য করেন এই আইনজীবী।

পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল উঠে আইনি ব্যাখ্যা দিয়ে রুলের বিরোধিতা করেন।

এই পর্যায়ে মোস্তাফিজুর রহমান খান আগামীকাল আদেশের জন্য দিন রাখতে বললে আদালত বুধবার দিন রাখে।

এর আগে, সোমবার মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে হাই কোর্টের আরেকটি বেঞ্চ। বেঞ্চের এক বিচারপতি ও মনিরা শারমিনের বাড়ি একই এলাকায় হওয়ায় তিনি রিটটি শুনতে রাজিক আল জলিলের এই বেঞ্চে পাঠিয়ে দেন।

এ সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে প্রতিনিধিত্বে ভিত্তিতে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১ আসন পায়। জামায়াত জোটের আসনের মধ্যে দুইটি পায় এনসিপি।

এক আসনের জটিলতা থাকলেও বাকি ৪৯ আসনে নির্বাচিতরা রোববার শপথ নেন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী