সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : সংসদে মোহাম্মদ তাহের

জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ নিয়ে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত।

ড. তাহের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে জামায়াতকে লক্ষ্য করে মন্তব্য করা হতো, এখন একই ধরণ সরকারি বেঞ্চ থেকে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সংসদে বিরোধী সদস্যদের ‘রাজাকার-আলবদর’ বলে সম্বোধন করা হচ্ছে, যা অসংসদীয়।

‘অতীতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা দরকার। শুধু কথায় নয়, মানসিকতার পরিবর্তন জরুরি,’ বলেন তিনি।

এ সময় ইসলামী ব্যাংক নিয়ে চলমান আলোচনার জবাবও দেন ড. তাহের। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর কোনো প্রতিষ্ঠান নয় এবং বর্তমানে এর পরিচালনা পর্ষদে দলটির কোনো সংসদ সদস্য নেই। এটি সৎ ও উদ্যোগী মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান, যা একসময় দক্ষিণ এশিয়ার শীর্ষ বেসরকারি ব্যাংক ছিল।

এছাড়া বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যেরও জবাব দেন তাহের। তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে জামায়াত কোনো বিবৃতি দেয়নি এমন দাবি সঠিক নয়। আমরা শুধু বিবৃতি দিইনি, রাজপথেও আন্দোলন করেছি।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব