সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনোনয়ন ফরমের মূল্য ১৫ হাজার টাকা! এটা কি এমপি নির্বাচন! জনমনে প্রশ্ন?

সাতক্ষীরা প্রতিনিধি: নির্বাচনের খরচের নামে বাজার কমিটির নির্বাচনে অতিরিক্ত মূল্যে মনোনয়ন ফরম বিক্রি করে সমালোচনা মুখে পড়েছে কদমতলা বাজারের আহবায়ক কমিটি কর্তৃক কথিত নির্বাচন কমিশন। প্রতিটি মনোনয়ন ফরম বাবদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৫ হাজার টাকা, সহ-সভাপতি পদে ১০ হাজার টাকা, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ৮ হাজার টাকা এবং সাংগাঠনিক, প্রচার ও ক্রীড়া সম্পাদকসহ ৭জন সদস্য প্রার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিগত প্রায় ২০ বছর যুবলীগের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি মান্নানের নিকট জিম্মি থাকার পর গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর নির্বাচনের আয়োজন করেছে কদমতলা বাজার কমিটি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ নভেম্বর কদমতলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে ২২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত আপত্তি গ্রহন করা হবে এবং ২৫ নভেম্বর শুক্রবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদে ৫ হাজার ও সদস্য পদে মাত্র ১ হাজার টাকা মনোনয়ন ফি ধরা হলে কি কারণে বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফি এত বেশি ধরা হয়েছে এ নিয়ে বাজারের সচেতন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে কদমতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর