শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার কল রেকর্ড ফাঁসের দাবি, ‘বিজেপি নেতার সাহায্য চেয়ে ফোন’

নির্বাচানের গরমে মমতা ব্যানার্জির কল রেকর্ড ফাঁসের দাবি উঠেছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কল রেকর্ডটি ফাঁস করেছে টেলিভিশন চ্যানেল ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক। যদিও তারা বলেছে, এর সত্যতা যাচাই করা হয়নি।

মমতা ব্যানার্জি আর বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালের কথোপকথন শোনা যাচ্ছে বলে অনেকের দাবি। তবে বিজেপি নেতার দাবি, তৃণমূলনেত্রী ফোন করে তার কাছে সাহায্য চেয়েছেন।

ওই কল রেকর্ডে শোনা যাচ্ছে, নারী কণ্ঠ বলছেন, এবার একটু আমাদের সাহায্য করে দাও না। তুমি দেখবে কোনও অসুবিধা হবে না। এখানে জানিয়ে রাখা ভাল, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে নন্দীগ্রাম কেন্দ্র।

জবাবে প্রলয় পাল (দাবি) বলছেন, দিদির জন্য তিনি হোম যজ্ঞ করেছিলেন। সিপিএমের হাতে মার খেয়েছিলেন। তাও তার গোটা পরিবার তৃণমূলের সঙ্গে ছিল।

কিন্তু সেই তিনিই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাননি।

মমতা (দাবি) তখন বলছেন, তাকে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হত না। তিনি আগে খবর রাখতেন না। এখন সব খবর রাখেন। এও বলেন, প্রলয়ের সঙ্গে যা হয়েছে তা অন্যায় হয়েছে।

তবে বিজেপি নেতা বিনয়ের সঙ্গে জানিয়ে দেন, তিনি মমতাকে সাহায্য করতে পারবেন না।
সূত্র : দ্য ওয়াল।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যেবিস্তারিত পড়ুন

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই