বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহান আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আবারো এমপি নির্বাচিত হবো-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ঈদগাহ মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুল গনির সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরার উন্নয়ন ও স্মার্ট সাতক্ষীরা করতে আমাকে একটিবার ঈগল প্রতীকে ভোট দেবেন।

আমার এই গল্পটিকের বিজয় ঠেকাতে ব্যাপক মিথ্যাচার করছে একটি চক্র। আমার নেতাকর্মীদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। যারা মিথ্যাচার করে তারা কিভাবে জনগণের উন্নয়ন করবে। আপনারা সজাগ থাকবেন এবং কারো মিথ্যা প্ররোচনায় পড়বেন না। এই ভোমরা স্থল বন্দরকে আধুনিকায়ন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি দশ বছর আপনাদের এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি এবং জনগণের পাশে থেকেছি। আমাকে যোগ্য মনে হলে নিশ্চয়ই আপনারা আমার ঈগল প্রতীকে ভোট দেবেন। মহান আল্লাহর রহমতে আপনাদের ভোট দোয়া ও ভালবাসায় ইনশাল্লাহ আবারও আমি এমপি নির্বাচিত হব।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অনজু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন।

মো. দেলোয়ার হোসেন, কামরুজ্জামান ভুট্টো, এডভোকেট সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান অপু, ভোমরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল মামুন, মো. আসাদুল ইসলাম খোকন, মন্টু ইসলাম, মহাসীন, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিতরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ