শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঝ আকাশে বিমানে যাত্রী অসুস্থ, এগিয়ে এসে চিকিৎসা দিলেন মন্ত্রী

মাঝ আকাশে বিমান। এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। চিকিৎসায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন ফ্লাইটে থাকা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। মঙ্গলবার (১৬ নভেম্বর) ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন ভাগবত কারাড।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে তার সহমকর্মীর দায়িত্বশীলতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইন্ডিগোর টুইট শেয়ার করে তিনি বলেন, তার হৃদয়ে সবসময় একজন চিকিৎসক। মহৎ কাজ করেছেন আমার সহকর্মী।

ভাগবত কারাড পেশায় একজন চিকিৎসক। বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেন তিনি।

পরে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছে বিমান সংস্থা ইন্ডিগো। ছবিতে দেখা যায়, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন।’ মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হয়ে ওঠেন বিমানের ওই যাত্রী।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা