সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবজমিন’র সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বিপ্লব হোসেন

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বুধবার (১৪ আগস্ট) থেকে এ নিয়োগ কার্যকর হয়।

শিক্ষাগত জীবনে সাংবাদিক বিপ্লব হোসেন ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ের উপরে স্নাতক ডিগ্রী অর্জন করে সাতক্ষীরা ল’কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন।

বিপ্লব হোসেন ২০১১ সালে সাতক্ষীরা থেকে প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্য দিয়ে শুরু করেন সাংবাদিকতা। পরে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

সাংবাদিক এসএম বিপ্লব হোসেন পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলীসহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল