বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চে সরকারি চাকরিজীবীদের শুধু ছুটি আর ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার টানা ৬দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ দুদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে রমজানের সঙ্গে সঙ্গে ইংরেজি মাস মার্চও শুরু। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট পাঁচদিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে। এ ছাড়া মার্চে আরও কয়েক দিন সরকারি ছুটি রয়েছে।

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি- ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এ ছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১ ও ২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি)।

ঐচ্ছিক ছুটি: ১৪ মার্চ দোলযাত্রা (হিন্দু পর্ব), ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। ৫ মার্চ ভস্ম বুধবার (খ্রিস্টান পর্ব)।

এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোববার (২ মার্চ) এ ছুটি শুরু হচ্ছে। আগামী ৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা