মিরপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড


রাজধানীর দারুস সালাম থানার মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের একজন চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের ডা. সেলিম মিয়া ডাক্তারি সনদপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ডাক্তারি সনদপত্র যাচাই বাছাই না করে তাকে নিয়োগ দেওয়ার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক দারুস সালাম থানার পুলিশের সহায়তায় এ অভিযানটি পরিচালনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন


