সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষে রাবেয়া-রোকেয়ার ঘরে ফেরা সবার জন্য গর্বের

মুজিববর্ষে সংযুক্ত মাথার যমজ বোন রাবেয়া ও রোকেয়াকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করে তাদের সুস্থ শরীরে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়াকে দেশবাসীর জন্য গর্বের বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছে আলোচিত যমজ শিশু রাবেয়া-রোকেয়া। আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা কর্তৃপক্ষ।

রোববার (১৪ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতার মাসে ‘অপারেশন ফ্রিডম’র মাধ্যমে জোড়া মাথা থেকে মুক্তি পাওয়া রাবেয়া-রোকেয়ার গৃহে প্রত্যাবর্তন আমাদের সবার জন্য মুক্তির প্রতীক। এই সফল অস্ত্রোপচার শুধু বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নতিই নির্দেশ করে না বরং এটি জনগণের প্রতি গণতান্ত্রিক সরকারের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ ঘটায়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছরের ১ আগস্ট সিএমএইচে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার জোড়া লাগানো মাথা আলাদা করে। মেডিকেল টিমে ছিলেন হাঙ্গেরির কয়েকজন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল, সিআরপি ও শিশু হাসপাতালের সংশ্লিষ্ট সার্জন, চিকিৎসক এবং চিকিৎসা সহায়তাকারীরা। আনুষ্ঠানিকভাবে ওই দুই শিশুর আজ ছাড়পত্র পেয়ে ঘরে ফেরার দিন।

এদিন মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুজিব শতবর্ষের এই দিনে ‘রাবেয়া-রোকেয়া শুভ গৃহ প্রত্যাবর্তন’ করছে। রাবেয়া-রোকেয়ার মতো দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অঙ্গীকার।

ভবিষ্যতে রাবেয়া-রোকেয়া সিএমএইচসহ যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারে সে ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশ দেন। ইতোমধ্যে শিশু দুটির জন্য ‘আজীবন চিকিৎসাসেবা কার্ড’ দিয়েছে সিএমএইচ।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, রাবেয়া-রোকেয়ার চিকিৎসায় সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক ও বিদেশি চিকিৎসক এবং শিশু দুটির পরিবারসহ বিভিন্ন পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে রাবেয়া-রোকেয়ার ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জুলাই পাবনার চাটমোহর থানার রফিকুল ইসলাম ও তাছলিমা বেগমের ঘরে জন্ম নেয় জোড়া মাথার যমজ শিশু (Cranopagus Twin)। এমন জোড়া মাথার শিশুর বিযুক্তকরণ কার্যক্রমে সাফল্যের উদাহরণ খুবই কম। এ বিযুক্তিকরণ অপারেশন (Operation Freedom) বিশ্বের ১৭তম সফল অপারেশন ও বাংলাদেশে প্রথম। এ ঘটনা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি মাইলফলক।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা