বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১০০ মণ জাটকা ফেলে পালিয়ে গেলেন পাচারকারীরা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার হলদিয়া নামক স্থানে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে ২০ ড্রামভর্তি জাটকা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ।

পুলিশ দেখতে পেয়ে ভোরে ওই সড়কে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যান পাচারকারীরা। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে সকালে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুঃস্থ পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

সিরাজুল কবীর আরও জানান, জড়িতদের আটক করা যায়নি। পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। পিকআপ ভ্যানটির সামনে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগানো রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন