বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে সামাজিক দূরত্ব উপেক্ষিত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও উদয়ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে অভিবাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে অনীহা লক্ষ করা গেছে।

সকাল ১০টায় মেডিকেল প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। কোনো কোনো পরীক্ষার্থীর সঙ্গে ৪-৫ জন অভিবাবক এসেছেন।

অভিভাবকরা বলছেন, ‘তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন নেই, তাই তারা কেন্দ্রের সামনে ভিড় করেছেন।’ এ সময় অভিভাবকদের সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।

আর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চলতি বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছেন। সেই হিসাবে এ বছর আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে এসে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেয়া হচ্ছে। আমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে তাই অভিজ্ঞতা নিতে এসেছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। সামনে আরও অনেক পরীক্ষা আছে সেখানে এই অভিজ্ঞতা কাজে লাগবে।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম