মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট( রাতে বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)। তারা তিনজন বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী এবং প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেট কার ড্রাইভার মো. সোলায়মান জানান, মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি জায়গায় মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক মোংলাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান।

সংবাদ পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে রাতেই কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, আইনগত প্রক্রিয়া চলমান।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম