শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোড়ল দেশ অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-আফগানিস্তানের মতো কোনো দেশ না যে, মোড়লরা যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন। তিনি বলেন, কেউ যদি অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কোনো আচরণ করে তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের হয়েছে।

শুক্রবার সিলেটে তার নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকালে নগরীর উপশহর এলাকায় দলের নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন মোমেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান তিনি।

উপশহর এলাকায় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।
অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

এ সময় বিএনপির অসহযোগ আন্দোলনকে দুঃখজনক মন্তব্য করে মোমেন বলেন, ‘তারা (বিএনপি) মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবে না; কিন্তু বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’

নির্বাচনের পর কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে কিনা বাংলাদেশ- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, এগুলো করে কোনো কোনো মোড়ল দেশ। আমরা সেজন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা চারটিখানি দেশ না, ১৭০ মিলিয়ন মানুষের দেশ। পৃথিবীর মধ্যে ৩৩তম অর্থনীতির দেশ। ছোট কোনো দেশ যেমন আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ; ওখানে উলটা-পালটা করতে পারে তারা। বাংলাদেশ সেই অবস্থায় নেই। আগে এক সময় তাদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী, আমাদের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিচ্ছে, কী কাজ হয়েছে? যদি কোনো ধরনের অপকর্ম করতে চায়, তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের আছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী