বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌলভীবাজারে প্রেমিকের বাড়িতে অনশন, বিয়ে না করলে উঠোন ছাড়বেন না তরুণী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠানে বসে অনশন করছেন এক প্রেমিকা।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। এদিন বিকালে শত মাইল দূর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে উপজেলার কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।

জানা যায়, গত রমজান মাসে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বারবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ।

এ পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছেন। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি