রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের এিশালে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে ও কয়েকটি মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাহবুবুর রহমান লিটন।

শুক্রবার (৭মে) কয়েক শত মানুষের মাঝে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শামীম, দপ্তর সম্পাদক আনিসুর রহমান মির্ধা, প্রচার সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলেক চান দেওয়ান, আব্দুল আওয়াল ফরাজী, থানা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল, শ্রমিকদলের আহ্বায়ক ফিরুজ নুন, কৃষকদলের আহ্বায়ক নুর মোহাম্মদ, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি জুয়েল মন্ডল, সাবেক যুগ্ন-আহবায়ক আলমগীর, জাসাস আহ্বায়ক কবি জামান শাহ, সাবেক আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক শোভা মিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ শাহবুল আলম, সুমন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, থানা ছাত্র দল, কলেজ ছাত্র দল, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে