সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে স্ত্রী কতৃক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম

যশোরে এবার এক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম করেছেন তালাকপ্রাপ্ত স্ত্রী। অন্তরঙ্গ সময় কাটানোর সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্য। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ৫টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহত ইমদাদুল হক (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদবীধারী ইমদাদুল হক যশোর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

আহত ইমদাদুল হক জানান, ডলি নামে তার একজন স্ত্রী ছিল। সম্প্রতি তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তাকে নিয়েই আজ সকালে তিনি নড়াইলে যান। দুপুরের দিকে নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে উঠেন। দুপুরের খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর ৩ টার দিকে অন্তরঙ্গ হলে একপর্যায়ে ডলি ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে। এরপর তিনি লুঙ্গি দিয়ে চেপে ধরে নড়াইল সদর হাসপাতালে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন।

ইমদাদুল হকের প্রথম স্ত্রী আফরিন সুলতানা মিম দ্বিতীয় স্ত্রীর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি শুনেছেন। দ্বিতীয় স্ত্রীর সাথে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের করণীয় কিছু নেই।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর