শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ১৩ কোটি টাকা মূল্যের ১৬ কেজি স্বর্ণেরবারসহ ৬ পাচারকারী আটক

যশোরে ১৩ কোটি টাকা মূল্যের ১৬ কেজি স্বর্ণেরবারসহ ৬ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ৩টি প্রাইভেট কার তল্লাশী করে স্বর্ণেরবারগুলি উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের নাজমুল হোসেন, চাঁদপুরের ঘাগড়া গ্রামের আরিফ মিয়াজী, কুমিল্লার নৈয়ার গ্রামের শাহজালাল, মাদারীপুরের বলশা গ্রামের আবু হায়াত জনি ও নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিঝিমিঝি গ্রামের রবিউল ইসলাম রাব্বি।
বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারীরা প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে ১৫ কেজি ৮শ’ গ্রাম স্বর্ণ লুকায়িত অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছিল। ভোর রাতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের হোতা বেনাপোল পুটখালি এলাকার নাসিরের লোক।

পরে নির্বাহী মাজিস্ট্রেট আবু নাসেরের উপস্থিতিতে প্রাইভেটকার তল্লাশি করে স্বর্ণেরবার উদ্ধার করা হয়। স্বর্ণেরবার ও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা